সাতকানিয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সাতকানিয়া পৌরসভার সতিপাড়া ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের আয়োজনে শহীদ স্বপন-খোকা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাইজপাড়া সোসাইটি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, প্রদীপ কুমার চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী, সাতকানিয়া আদর্শ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
টুর্নামেন্টে চট্টগ্রাম দক্ষিণ জেলার ৩২টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মাইজপাড়া সোসাইটি একাদশ মৈশামুড়া আবাহনী ক্রীড়া চক্রকে ১৫ রানে পরাজিত করে।