সাতকানিয়ায় ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা ৮ অক্টোবর সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈন উদ্দীন হাসান চৌধুরী। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, মো. শাহজাহান, নাছির উদ্দীন, আবছার উদ্দীন চৌধুরী প্রমুখ।
বক্তারা ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে নেতা-কর্মীদের দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।
—সাতকানিয়া প্রতিনিধি