সাতকানিয়ায় নিরাপদ অভিবাসনবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা ২ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, পৌরসভার প্যানেল মেয়র নওয়াব মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, সাংবাদিক সৈয়দ মাহফুজউন নবী, বিলাস সৌরভ বড়ুয়া, জাহেদ হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, অভিবাসন ইচ্ছুক নারী ও পুরুষকে বৈধ উপায়ে বিদেশ গমন করতে হবে। —সাতকানিয়া প্রতিনিধি