সাতকানিয়ায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর সাতকানিয়া উপজেলায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের জেএসসি পরীক্ষায় উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস নেই। জেএসসিতে পাসের হার ৭৮ দশমিক ৫০। জিপিএ-৫ পেয়েছে ১২০ জন। ২০১৩ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৫০ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৯১ জন। অন্যদিকে জেডিসি পরীক্ষায় গত বছর ৯৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এ বছর পেয়েছে ৯৬ জন।
এবার সাতকানিয়া উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ হাজার ৪৯১ জন এবং ৩১টি মাদ্রাসা থেকে এক হাজার ৬৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে চার হাজার ৩১০ জন এবং জেডিসিতে এক হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছে।
এদিকে বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ভালো করেছে বাইতুল ইজ্জত রাইফেলস পাবলিক স্কুল এবং মাদ্রাসার মধ্যে ইছামতি মোহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসা।