সাতকানিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শিরোপা জিতল একতা সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার ইছামতী এলাকায় গত ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইছামতী আলহেরা একতা সংঘ চ্যাম্পিয়ন ও জনকল্যাণ একতা সংঘ রানার্সআপ হয়। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। শেখ মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন চৌধুরী, ফয়েজ আহমদ, জসিম উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ জোবায়ের, আবদুল মান্নান, তাসরিফুল ইসলাম প্রমুখ।