সাতকানিয়ায় মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবসে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বহনামুড়ায় শিখন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা মঞ্চস্থ করে সৈয়দ শামসুল হক রচিত নাটক ভয় করলেই ভয়। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত এই নাটকে ঘড়ি চরিত্রে শিখন বিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন ও জয় চরিত্রে মোহাম্মদ তৌহিদ অভিনয় করেছে। এ ছাড়া অন্য চরিত্রে অভিনয় করেছে তামিম হোসেন, মো. সাকিব ও আনোয়ার হোসেন। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ।
নাটকের মঞ্চায়ন শেষে বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সাজেদুল আনোয়ার ভূঁইয়া, খানে আলম প্রমুখ।