সাতকানিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের সঙ্গে সাংসদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার।
বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী, আমিলাইশ ইউপি চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার বছরের শুরুতে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই ও এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলে বেতনের সুযোগ করে দিয়েছে। —সাতকানিয়া প্রতিনিিধ