সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাতকানিয়া আদর্শ মডেল উচ্চবিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পৌরসভা কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া পৌরসভা এলাকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ, সপ্তম ও নবম শ্রেণির ৭৩২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার হল পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. ইদ্রিচ মিয়া, পৌরসভার কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরী, নুরুল হক, শিকু আরা বেগম, মাছুমা বেগম, সাবেক কাউন্সিলর নুরুল আবছার প্রমুখ। -