সাতকানিয়া প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ১৩ দফা দাবির সমর্থনে সারা দেশের মতো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ২ মার্চ বুধবার সকাল ১০টার সময় প্রধানমন্ত্রীর বরাবরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দান, প্রতিটি বিদ্যালয়ে রেজিস্টার্ড ও কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষক জাতীয়করণ, প্রতিটি বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নিয়োগসহ ১৩ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম ইউসুফ, সহসভাপতি এস এম জাকারিয়া, গোপালকৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ।