সাতকানিয়া-বাঁশখালী উপজেলার মাঝামাঝি স্থানে সাঙ্গু থানা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। এ উপলক্ষে মতবিনিময় সভা সম্প্রতি বাঁশখালী পুকুরিয়া আনসারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুমিনুল হক চৌধুরী।
কে এম নজমুল হক সিকদারের সঞ্চালনে সভায় বক্তব্য দেন সমাজসেবী নীলরতন দাসগুপ্ত, পুকুরিয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, চরতী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল করিম, যুবলীগ নেতা খোরশেদ আলম, অ্যাডভোকেট তাজুল ইসলাম চৌধুরী, মাওলানা মাহবুবুল বশর আল কাদেরী, চরতীর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদুর রহমান আনছারী, মো. আরিফুর রহমান প্রমুখ। বক্তারা দুই উপজেলা ও ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবি নতুন থানা ও পর্যায়ক্রমে উপজেলার প্রতিষ্ঠার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন। থানা বাস্তবায়নের লক্ষ্যে মুমিনুল হক চৌধুরীরকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।