সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ মে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চিকিৎসক অ ম ম মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবচার চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক।
বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবুল কান্তি নন্দী, সাবেক সাংসদ এম ছিদ্দিকের স্ত্রী রোকেয়া ছিদ্দিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল প্রমুখ।
প্রধান অতিথি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের পাশাপাশি বিদ্যালয়টিকে জাতীয়করণের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন বলে আশ্বাস দেন।