সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোহাম্মদ জসীম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী।
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, সহকারী প্রধান শিক্ষক মো. কাজিম উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শফিকুল ইসলাম, রূপ কুমার নন্দী, আবদুল মন্নান, আজম খান, এ টি এম মঈনুল হক, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান। পরে অতিথিরা বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।