সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৪ মার্চ সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আবদুল মন্নানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, শিক্ষক মো. দিদারুল আলম, সুকান্ত বিকাশ ধর, শিউলী দাশ প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।