সাতকানিয়া মধ্যম চরপাড়া সেতু উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া-গুনাগরী সড়কের মধ্যম চরপাড়া সেতু গত ৩০ মার্চ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এ মোনাফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল, দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আবু ছালেহ্, মোজাম্মেল হক, কামাল উদ্দিন প্রমুখ।