সাতকানিয়া মহিলা কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ২৮ মার্চ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ তফাজ্জল হোসাইন, সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী, অধ্যাপক রুহুল কাদের, জয়নাল আবেদীন ও শিক্ষার্থী জান্নাতুল মাইমুন। সভা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।—