সাতকানিয়া সমিতির মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া সমিতি চট্টগ্রামের নতুন কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা ১২ জুলাই নগরের আগ্রাবাদে একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এম এ বশরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ আ ন ম শামসুল ইসলাম, সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাবুদ চৌধুরী, অধ্যাপক আবু রেজা, মুহাম্মদ নেজামউদ্দীন, মোহাম্মদ মোজাফফর আহমদ চৌধুরী ও মোহাম্মদ ওসমান গনি চৌধুরী। বক্তারা বলেন, সাতকানিয়াবাসীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাতকানিয়ার উন্নয়ন সম্ভব। আলোচনা সভার আগে সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করেন গারাংগীয়া দরবারের পীর মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান হামিদী সিদ্দিকী। বিজ্ঞপ্তি।