সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবু সুফিয়ান
ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবু সুফিয়ান

রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, সুশিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিন দেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়েছেন।
তিনি ৬ এপ্রিল সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, শিক্ষানুরাগী ইয়াকুব মিয়া, অভিভাবক সদস্য আবুল খায়ের, মোহাম্মদ জসিম উদ্দীন, নুরুল আমিন, সাবেক সদস্য বিশ্বনাথ পালিত, শিক্ষানুরাগী আবদুস সোবাহান, নুরুল আফসার, আবদুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে ঢেমশা উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য দীপেশ কান্তি চৌধুরী, অধ্যক্ষ রূপেন কান্তি চৌধুরী ও ব্যাংকার আহমদ কবিরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।