সাতকানিয়া উপজেলার বাজালিয়া সর্বজনীন মহোৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজালিয়া ব্রহ্মময়ী কালীবাড়ি আঙিনায় ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
পরিষদের সভাপতি স্নেহাংশু চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভা উদ্বোধন করেন অধ্যাপক রণজিৎ কুমার দত্ত। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন পাচুরিয়া আশ্রমের অধ্যক্ষ রবিশ্বরানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন শাহরিয়ার, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ চৌধুরী প্রমুখ। ধর্মসভা শুরুর আগে প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী বাজালিয়া ব্রহ্মময়ী কালীমন্দিরের বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। –সাতকানিয়া প্রতিনিধি