প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া পৌরসভার চরপাড়া বাদামতল এলাকার অগ্নিদুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ৭ মার্চ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি দুর্গত পরিবারগুলোকে এ সহায়তা দেন।
এ সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক খালেদ বিন হোসাইন, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, মো. শাহজাহান ও পৌরসভা কাউন্সিলর সাইফুল আলম সোহেল প্রমুখ। উল্লেখ্য, ৬ মার্চ সন্ধ্যায় উপজেলার বাদামতল এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে বেশ কিছু বসতবাড়ি ও প্রতিষ্ঠান পুড়ে যায়।—সাতকানিয়া প্রতিনিধি