সাতকানিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া সংবাদদাতাচট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। জানা যায়, শুক্রবার রাত ১০টায় সাতকানিয়া থানা পুলিশ স্থানীয় রাস্তার মাথা এলাকা থেকে শফিক আহমদ প্রকাশ ভেট্টা ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি দেশে তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার কার হয়। গ্রেপ্তারকৃত ডাকাত চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বচন আলীর ছেলে বলে জানা গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন জানান, ভেট্টা ডাকাত আড়াই মাস আগে জেল থেকে বেরিয়ে সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে থানায় চারটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে।