সাতকানিয়ায় আ.লীগের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার পুরানগড় উচ্চবিদ্যালয়ের মাঠে ১৪ আগস্ট জঙ্গিবাদবিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ। এতে অংশ নেন তৃণমূলের নেতা-কর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।

পুরানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কায়কোবাদ ওসমানী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী, পুরানগড় ইউপির সাবেক চেয়ারম্যান রাশেদ হোসেন সিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের পরাজিত করেছিল। দেশ মুক্ত হয়েছে কিন্তু পাকিস্তানিদের দোসররা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে এ দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু এ দেশের মানুষ তা হতে দেয়নি।