সাতকানিয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী বাছাইয়ের জন্য ২ এপ্রিল দুপুরে স্থানীয় ঈশ্বর বাবুর হাট এলাকায় তৃণমূলের কর্মী সমাবেশ হয়েছে।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার ১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী। ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর কামাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এম এ সাঈদ, মো. জহির উদ্দিন, মির্জা কচির উদ্দিন ও নুরুল আবছার চৌধুরী।