সাতকানিয়ায় আগুনে পুড়ে গেছে ১৭ ঘর অর্ধকোটি টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার জনার কেওচিয়া এলাকায় আগুনে পুড়ে গেছে ১৭টি বসতঘর। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৯ অক্টোবর অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জনার কেওচিয়া এলাকার মনির আহমদের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ সময় জালাল আহমদ, নুরুল কবির, আহমদ ছফা, নুরুচ্ছফা, হাছান আলী, নুরুন্নবী, নুরুল আমিন, আইয়ুব আলী, আহমদ কবির, ফাতেমা বেগম, নুরুল ইসলাম, মাহাবুল আলম, বাদশা মিয়া, মোহাম্মদ ঈসমাইল, মনির আহমদ ও আনোয়ারা খাতুনের ঘর পুড়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এরপরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কষ্টে কিছু মালামাল উদ্ধার করেছি।’