সাতকানিয়ায় এবার দুর্গাপূজা হবে ১৫৯টি মণ্ডপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলা ও পৌরসভায় এবার ১৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর পূজা হয় ১২৯টি মণ্ডপে। এবার মণ্ডপ বেড়েছে ৩০টি। সাতকানিয়া পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
২৪ সেপ্টেম্বর সদর কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজীব দাশ। প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত বিকাশ ধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি রূপ কুমার নন্দী। বক্তব্য দেন আশুতোষ চক্রবর্তী, কাঞ্চন আচার্য, নীহার রঞ্জন দাশ গুপ্ত, জগদীশ বিশ্বাস, রঞ্জন আচার্য প্রমুখ।