সাতকানিয়ায় এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ২৬ অক্টোবর সাতকানিয়া উপজেলার কেরানীহাটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবদল সাতকানিয়া উত্তর–পূর্ব সাংগঠনিক থানা শাখার আহ্বায়ক সুজিত কুমার দাশ। বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা এলডিপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, গণতান্ত্রিক যুবদল সাতকানিয়া উত্তর–পূর্ব সাংগঠনিক থানা শাখার সদস্যসচিব আবদুল জব্বার, খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন, পুরানগড় ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, ছাত্রনেতা মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।