সাতকানিয়ায় চরতি গণপাঠাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার তালগাঁও গ্রামে চরতি গণপাঠাগারের (পাবলিক লাইব্রেরি) প্রতিষ্ঠা হয়েছে। স্থানীয় তালগাঁও সেন্টার বাজারে পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান।নয়া দিগন্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক মাস্টার আবদুল মাবুদ, রোটারিয়ান নীলরতন দাশগুপ্ত, যুবলীগ নেতা পার্থ সারথী চৌধুরী, অ্যাডভোকেট আবুল কাশেম ও ভোরের কাগজ চট্টগ্রাম কার্যালয়ের নিউজ ইনচার্জ আলমগীর সবুজ। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের উদ্যোক্তা কে এম নাজমুল হক সিকদার এবং ধন্যবাদ বক্তব্য দেন চরতি ইউনিয়নের চেয়ারম্যান মু. রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা খুরশীদ আলম, শিক্ষক অভিনাশ দাশ, আবুল হোসেন, এরশাদুল হক, মো. সিরাজ প্রমুখ। বক্তারা দূর গ্রামে পাঠাগার প্রতিষ্ঠাকে অত্যন্ত প্রশংসনীয় কাজ উল্লেখ করে বলেন, এ পাঠাগার চরতি তথা সাতকানিয়ায় আলোকিত মানুষ গড়ার কাজে ভূমিকা রাখবে। সমাজের অন্ধকার দূর হবে। বক্তারা পাঠাগারে বই দিতে বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। সব শেষে জাতীয় পতাকা উত্তোলন ও গাছের চারা রোপণ করে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি।