সাতকানিয়ায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৯ অক্টোবর সকালে কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক সাইদুল রহমান, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওসমান গণি সিকদার ও কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস।
বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক, কেঁওচিয়া ইউপির সদস্য আবু তালেব, আবদুর রহিম, কবির আহমদ, বুলু আকতার প্রমুখ।