সাতকানিয়ায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের দুস্থ লোকজনের মধ্যে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করেছে উত্তর ঢেমশা গণকল্যাণ পরিষদ নামের একটি সংগঠন। ৯ ডিসেম্বর দুপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢেমশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রিদোয়ান উদ্দিন। উত্তর ঢেমশা গণকল্যাণ পরিষদের সভাপতি এম মুজিবুল হকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
অনুষ্ঠানে ৬০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল এবং ৬০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।