সাতকানিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে চেক বিতরণ
সাতকানিয়া উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে সরকারিভাবে বরাদ্দ করা চেক বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপজেলার বিভিন্ন এলাকার ১২ জন প্রতিবন্ধীর হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফি উদ্দিন, মৎস্য কর্মকর্তা বরকতুল আলম, আমিলাইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী, ছদাহা ইউপি চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সিকদার প্রমুখ।
সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। পরিবারের অন্য সদস্যদের মতো তাদেরও নাগরিক অধিকার ভোগ করার সুযোগ রয়েছে।—সাতকানিয়া প্রতিনিধি