প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই বিকেলে আমিলাইষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম হানিফ, সাতাকনিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। —সাতকানিয়া প্রতিনিধি