সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৭তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রতিরক্ষা-বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
কুচকাওয়াজে অংশ নেন এক হাজার নবীন বিজিবি সদস্য। তাঁদের মধ্যে কুচকাওয়াজে মো. উজ্জ্বল মিয়া, ফায়ারিংয়ে মো. আবদুল আলিম জীবন, সঙিন যুদ্ধে মো. আবদুস সাত্তার, শারীরিক উৎকর্ষে মো. তুহিন আলী এবং চারটি বিষয়েই মো. তানভির আহমেদ সেরা রিক্রুট নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আজমল কবির, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।