সাতকানিয়ায় বিজয় মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার কেরানীহাট গরুর বাজার মাঠে গত শুক্রবার থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। ২০ দিনব্যাপী এই মেলা উদ্বোধনের আগে বিকেলে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
কেরানীহাট এলাকার প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে শেষ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিজয় মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব হাফেজ আহমদ। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। —