প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল মিলনাতয়নে ২২ মে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবিরে আয়োজন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সভাপতি আবুল কালাম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, হাসপাতালের প্রকল্প পরিচালক আবদুস শুক্কুর, বনফুল অান্ড কোম্পানির মহাব্যবস্থাপক আমানুল আলম, প্রকৌশলী মো. ওসমান প্রমুখ।
এম এ মোতালেব বলেন, নিজ ধর্মীয় অনুশাসন মেনে ধর্মীয় রীতিনীতি পালন করার পাশাপাশি মানুষের সেবা করার মধ্যে প্রকৃত আনন্দ পাওয়া যায়। কারণ পৃথিবীতে মানব সেবার উপরে আর কোনো ধর্ম নেই। তাই গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। —সাতকানিয়া প্রতিনিধি