সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে ৭ জানুয়ারি বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। উপজেলার বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল হাইয়ের উদ্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব অব ডায়নামিক সিটির যৌথ সহযোগিতায় এ শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর মো. মোস্তাক হোসাইন, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, সদস্য নজরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন, ঢেমশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রিদোয়ান উদ্দিন প্রমুখ।
চক্ষুশিবিরে ৫২৭ জন রোগীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। —সাতকানিয়া প্রতিনিধি