সাতকানিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ এপ্রিল দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সাতকানিয়ার পূর্ব নলুয়া গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমেদের উদ্যোগে এ চিকিৎসািশবিরের আয়োজন করা হয়। চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি এস এম মোরশেদ হোসেন।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক নুরুল হক ও নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তছলিমা আকতার। বক্তব্য দেন অরুণ মজুমদার, অজিত মজুমদার, শিক্ষক দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন, মো. জসিম উদ্দিন, নেজাম উদ্দিন, জুলফিকার আলী প্রমুখ।
এতে নলুয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামের ৫০০ গরিব ও দুস্থ মানুষকে ১৫ জন চিকিৎসক সেবা দেন।