সাতকানিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা
সাতকানিয়া পৌরসভার থানার ঘাট মাঠে ১০ জুলাই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। সাতকানিয়া পৌরসভা এলাকার থানার ঘাট ইয়ং সোসাইটি ও আব্বাস রশীদ মেমোরিয়াল ফান্ডের উদ্যোগে এই চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়।
চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবক হারুনুর রশিদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
চিকিৎসাশিবির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ঘাট ইয়ং সোসাইটির সভাপতি মো. সাইফুল ইসলাম।
বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক শফিউল করিম মোহাম্মদ ইলিয়াছ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ এহসান, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ টি এম মনজুর মোর্শেদ, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ সুলতানা, চিকিৎসক জাকিয়া সুলতানা, থানার ঘাট ইয়ং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।