সাতকানিয়ায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতকানিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে রবি ও খরিফ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে বাদাম, ফেলন, মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

 এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান দুরদানা ইয়াসমিন। বক্তব্য দেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমদ প্রমুখ। —