সাতকানিয়ায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতকানিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৫ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ। বক্তব্য দেন উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বেশ্বর কুমার দে, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, মারুফ হোসাইন, মোরাদুল আলম প্রমুখ।

উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন প্রান্তিক চাষির প্রত্যেকের হাতে ১০ কেজি মুগ ডালের বীজ ও ২০ কেজি সার তুলে দেওয়া হয়।