সাতকানিয়ায় বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলায় তিন দিনের বৃক্ষমেলা গতকাল শনিবার শেষ হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কেরানিহাটে এই মেলার আয়োজন করা হয়। ১৩ আগস্ট বিকেলে মেলা উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এরফান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। মেলা উদ্বোধনের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে বৃক্ষরোপণের কর্মসূচিও উদ্বোধন করা হয়। —সাতকানিয়া প্রতিনিধি