সাতকানিয়ায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া মুক্তিযুদ্ধের শহীদস্মৃতি পাঠাগারের উদ্যোগে স্বাধীনতা স্মারক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তিদান অনুষ্ঠান ও সুধী সমাবেশ ১৩ মার্চ আদর্শ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মো. জোবায়েরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মফিজুর রহমান, চিকিৎসক আ ম ম মিনহাজুর রহমান ও বিপ্লব বড়ুয়া। প্রধান অতিথি বলেন, ৩০ লাখ শহীদ ও তিন লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি। তা বিশ্বে বিরল ঘটনা। পৃথিবীর আর কোনো দেশের স্বাধীনতাসংগ্রামে এত রক্ত ও জীবন উৎসর্গ করতে হয়নি। একমাত্র বাঙালিরা স্বাধীনতার জন্য এত রক্ত দিয়েছেন।’ তিনি স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের শহীদস্মৃতি পাঠাগারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।