সাতকানিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো. আজিম শরীফের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নুরুল আবছার চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, ফরিদুল আলম, মোজাম্মেল হক, মো. ফরিদ উদ্দিন খন্দকার, মোহাম্মদ আবু তাহের, মিলন কুমার ভট্টাচার্য, সমর চৌধুরী, অরুণ মজুমদার প্রমুখ।
প্রধান বক্তা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেবে না। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করতেই হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে চলেছে।
স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেছে। এ অগ্রযাত্রায় দেশবাসী আজ আনন্দিত-উৎফুল্ল।