সাতকানিয়ায় মুক্তিযোদ্ধা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেঁওচিয়া ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ছদাহা ইউনিয়নের পূর্ব খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের প্রধান উপদেষ্টা আহমদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন, জ্যেষ্ঠ উপদেষ্টা এম এ কামাল, সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, মুক্তিযোদ্ধা বাদল বৈদ্য ও নরেন্দ্র নাথ চক্রবর্তী। আরও বক্তব্য দেন পূর্ব খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, গরিবারঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরওয়ার কামাল, মো. শাহজাহান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ১৭ জন মুক্তিযোদ্ধা, ১৮ জন মেধাবী শিক্ষার্থী, ১২ জন শিক্ষক ও ৮ জন জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়।