সাতকানিয়ায় মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
সাতকানিয়ায় মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া আদর্শ মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে প্যানেল মেয়র একাদশ ও ভোয়ালিয়াপাড়া একাদশ। খেলায় ভোয়ালিয়াপাড়া একাদশকে এক গোলে হারিয়ে শিরোপা অর্জন করে প্যানেল মেয়র একাদশ।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হাকিম, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, নেচার উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।