সাতকানিয়ায় ম্যালেরিয়া দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘরনীর উদ্যোগে আলোচনা সভা গত ২৫ এপ্রিল সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেছবাহ উদ্দীন আহমদ।
বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. হাসান মুরাদ, চিকিৎসক সোমেন দাশ, সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন, ঘরনী ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা ম্যালেরিয়া থেকে রক্ষা পেতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।