সাতকানিয়ায় শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে সাতকানিয়া উপজেলা ভূমি কার্যালয়ের সামনের মাঠে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা ও আশার আলো তরুণ একতা সংঘের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচালক রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন।
বক্তব্য দেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল, পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর শিকু আরা বেগম, মাছুমা বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা অবদান রাখছেন।