চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে শিশুর সুষম খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল সাতকানিয়া পৌরসভার একটি সামাজিক কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের উপপরিচালক তপন কুমার বিশ্বাস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেছবাহ উদ্দীন আহমদের সভাপতিত্বে ও চিকিৎসক তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সোমেন দাশ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক হাসিনুল ইসলাম, শ্যামলী দাশ, শেখ রোকন উদ্দিন, এ কে এম মোমিন আহমদ প্রমুখ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন সেভ দ্য চিলড্রেন সাতকানিয়া উপজেলা শাখার ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন। কর্মশালায় সেভ দ্য চিলড্রেন, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।