সাতকানিয়ায় শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে শামীম-মাইনুল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাতে সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রানার্সআপ আপ হয় ইমরাজ-জাবেদ জুটি। মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ।

উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।