সাতকানিয়ায় সড়কবাতি রক্ষণাবেক্ষণ বিষয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভা এলাকায় সড়কবাতি রক্ষণাবেক্ষণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ৫ মে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। সভায় বক্তব্য দেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, কাউন্সিলর এ কে এম মোর্শেদ প্রমুখ।