প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে সাতকানিয়ায় গত ৩০ এপ্রিল সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের প্রমুখ।