সাতকানিয়ায় সন্ত্রাস ও নাশকতাবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে সাতকানিয়ায় গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বক্তারা সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করা, এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দলীয় পরিচয়ে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রমুখ।